Latest News

পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য সুখবর! পশ্চিমবঙ্গ সরকারের কৃষকবন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা এই জুলাই মাসের শেষ সপ্তাহ থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। যাঁরা এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করেছেন, তাঁদের টাকা সময়মতো পৌঁছানোর জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

Labels Max-Results No.

About Us

আমাদের সম্পর্কে (About Us)

কৃষকের বন্ধু (www.krishakerbondhu.in) একটি সম্পূর্ণ নিজস্ব বাংলা ব্লগ ওয়েবসাইট। সাইটের নাম থেকেই বোঝা যায় এটি কাদের জন্য — কৃষকদের বন্ধু হয়ে পাশে থাকার লক্ষ্যেই এই সাইটের যাত্রা শুরু।

কেন এই ব্লগ

বর্তমান সময়ে মানুষ প্রযুক্তিগতভাবে অনেকটাই অগ্রসর, তাই তাদের কথা মাথায় রেখে এই সাইটে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত ও যাচাই করা তথ্য তুলে ধরা হয়।

এই সাইটে সমস্ত ভাষায় অনুবাদের সুবিধা (translate) দেওয়া থাকলেও, মূল লেখাগুলো ইচ্ছাকৃতভাবে সহজ, আঞ্চলিক ও প্রচলিত বাংলা ভাষায় লেখা হয়। কারণ ইংরেজিতে লেখা পোস্ট সাধারণ বাংলাভাষী মানুষদের বুঝতে অসুবিধা হয়, ফলে অনেকে Google Translate ব্যবহার করেন — কিন্তু তাতে ভাষার প্রকৃত অর্থ অনেক সময় ঠিকভাবে বোঝা যায় না। তাই বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে, সাধারণ বাংলাভাষী মানুষের কাছে রাজ্য ও কেন্দ্র সরকারের সুযোগ-সুবিধার তথ্য সহজভাবে পৌঁছে দেওয়াই এই ব্লগের মূল উদ্দেশ্য।

এই ব্লগ কাদের জন্য

যারা বাংলা ভাষায় পড়তে ও বুঝতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বিশেষত বঙ্গবাসী পাঠকদের জন্য এই সাইটটি বিশেষভাবে উপযোগী হয়ে উঠবে।

লেখকের পরিচয়

আমার নাম লক্ষ্মীনারায়ণ সাঁতরা। দীর্ঘদিন ধরে ব্লগিং ও ডিজিটাল কনটেন্ট তৈরির সাথে যুক্ত আছি। এই ব্লগ সাইটের বয়স প্রায় এক বছর, এবং প্রতিটি তথ্য বিচার-বিবেচনা করেই এখানে প্রকাশ করা হয়।

সাইট ডিটেইলস

লেখক: লক্ষ্মীনারায়ণ সাঁতরা
ওয়েবসাইট: www.krishakerbondhu.in
পেশা: ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর

ভবিষ্যৎ পরিকল্পনা

যারা বাংলা ভাষায় ব্লগিং শিখতে আগ্রহী, তাদের জন্য শীঘ্রই সম্পূর্ণ বাংলা ভাষায় একটি YouTube চ্যানেল শুরু করার পরিকল্পনা নিচ্ছি, যেখানে আগ্রহীদের সবরকম সাহায্য করার চেষ্টা করব।

শেষ কথা

বর্তমানে এই সাইটটি আমি একাই পরিচালনা করি। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আমার লেখা আপনাদের সামান্যতম কাজে লাগলেও, নিজেকে সার্থক মনে করব।

কোনো মতামত, প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাদের Contact Us পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!